রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Headline
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
নোটিশ
Wellcome to our website...
খুলনায় অলিম্পিক ডে পালিত
/ ৫৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৮:০৩ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: খুলনা সমাবেশ, উদ্বোধন অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা-সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে ২৪ জুন (মঙ্গলবার) খুলনায় অলিম্পিক ডে-২০২৫ পালিত হয়। এ উপলক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে সকালে খুলনা জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, এ অলিম্পিক-ডে পালনের মাধ্যমে খুলনার ক্রীড়াঙ্গণে গতিশীলতা আসবে। আমাদের দ্রুত গতিতে চলতে হবে, যাতে খুলনার ক্রীড়াঙ্গণ আরো সচল হয়। তিনি বলেন, সুস্থ থাকার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান খুলনায় আয়োজন করা দরকার। খুলনা বিভাগ ক্রীড়ামুখর হবে ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে এবং মাদক থেকে দূরে থাকবে। তরুণদের সৃষ্টিশীল ও মননশীল করে গড়ে তুলতে হলে সামাজিক কর্মকান্ডের পাশাপাশি তাদের খেলাধুলায় সম্পৃক্ত করা আবশ্যক। অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) নূরুল হাই মোহাম্মদ আনাছ, ক্রীড়া সংস্থার সদস্য ও সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, ক্রীড়া সংস্থার সদস্য আসিক হোসেন রিংকু, ক্রীড়াক্ষেত্রে রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত পারভীন সুলতানা লাভলি, জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ বর্তমান ও সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। পরে অলিম্পিক ডে উপলক্ষ্যে জেলা স্টেডিয়াম চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.