রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Headline
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
নোটিশ
Wellcome to our website...
যারা জুলাইয়ের কথা সংবিধানে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার: নাহিদ ইসলাম
/ ৮১৫ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। জুলাই কোনো আবেগের বিষয় নয়, জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, আমাদের রাজনৈতিক গন্তব্য। জুলাইয়ের পথে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাইয়ের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার।

আজ শনিবার এনসিপি’র জুলাই পদযাত্রা কর্মসূচির পঞ্চম দিনে বগুড়া সাত মাথা রোডের মুক্তমঞ্চে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক বৈষম্যের প্রতিবাদে আমরা গণঅভ্যুত্থান করেছি। আমরা আর কোনো বৈষম্য চাই না। আমরা চাই, যে এলাকা যতটুকু পিছিয়ে আছে, সে এলাকায় ততটুকু উন্নয়ন করতে হবে। জাতীয় নাগরিক পার্টি বগুড়াবাসীর সকল নাগরিক সুবিধার জন্য লড়াই করবে।

তিনি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর নিরপেক্ষ আদালত, পুলিশ ও প্রশাসন নিশ্চিত করতে হবে। যদি কেউ সেই পুরনো কাঠামোতে ফিরে যেতে চায়, তার পরিণতিও সেই মুজিববাদী দোসরদের মতো হবে।

গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশ গড়ার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন,আমরা বলেছি, নতুন বাংলাদেশ লাগবে। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হতে আসি নাই। আমরা খেলার নিয়ম বদলাই দিতে এসেছি। রাজনীতি বদলাই দিতে হবে। বাংলাদেশের হাল ধরার জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি এসেছে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে। নতুন রাজনৈতিক দল আপনাদের সামনে এসেছে। আপনাদের সামনে বিকল্প এসেছে। যে বিকল্পের খোঁজে আপনারা গত ৫৪ বছর অপেক্ষা করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.