রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Headline
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
নোটিশ
Wellcome to our website...
আবাবিল সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
/ ৬২৫ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১:৩৯ অপরাহ্ন

মোঃ সাজ্জাত আলী- বার্তা সম্পাদক

আজকের একটি চারা হোক আগামী প্রজন্মের জন্য আশার আলো, পরিবেশ হোক নির্মল, ভবিষ্যৎ হোক সবুজ ও প্রাণবন্ত এ প্রত্যয়ে আবাবিল সমাজকল্যাণ সংস্থা একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। শনিবার সকালে নড়াইল সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার পাশে এ কর্মসূচি শুরু হয়।

সংস্থার স্বেচ্ছাসেবক ও স্থানীয় যুবসমাজের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আয়তুল্লাহ শেখ। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় প্রতিটি মানুষের সচেতন হওয়া প্রয়োজন। একটি গাছ একটি প্রাণ, তাই সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানাই।”

উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম স্বেচ্ছাসেবক মোঃ জনি কাজী, সংস্থার সদস্য, সকল স্বেচ্ছাসেবকবৃন্দ, স্থানীয় শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা বলেন, শুধু গাছ লাগানো নয়, এর যত্ন নেওয়ার প্রতিশ্রুতিও দিতে হবে। সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আয়তুল্লাহ শেখ দেশ বিদেশের সকল শুভাকাঙ্খী ও সহযোগীতাকারীদের আত্মরিক ধন্যবাদ জানান।

আবাবিল সমাজকল্যাণ সংস্থার এই মহৎ উদ্যোগে স্থানীয় বাসিন্দারা ব্যাপকভাবে প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.