বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Headline
লোহাগড়ায় মনিরুল ইসলামের সমর্থনে বিশাল জনসভা: বহিষ্কৃত বিএনপি নেতাদের হুঁশিয়ারি দুর্বৃত্তদের আগুনে দুমকিতে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই পটুয়াখালী ভার্সিটিতে, পে-স্কেল গেজেটের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন নড়াইলে মহা উৎসব অনুষ্ঠানে যায়ার সময় নবগঙ্গা নদীতে পড়ে মতুয়া সংঘের সদস্য নিখোঁজ নড়াইল -২ আসনে ধানের শীষের প্রচারণায় কাজ করছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা সাইদুজ্জামান পাশা নড়াইলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানববন্ধন সাজিয়ে কৃষি উদ্যোক্তাকে হয়রানি অভিযোগ ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বয়কট করবো – আনিসুর রহমান আনিস দুমকির শ্রীরামপুর প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ নড়াইলে দীর্ঘ প্রতীক্ষার অবসান: লোহাগড়ায় ৭.৪৯ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন নড়াইলে কলস প্রতীকের পক্ষে মনিরুল ইসলামের সহধর্মিণীর গণসংযোগ ও উঠান বৈঠক
নোটিশ
Wellcome to our website...
নড়াইল সদর উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ৩০
/ ৬১৫ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন

চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট:

নড়াইল সদর উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত মীনা খানমকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চরশালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তিন রাস্তার মোড়ে দক্ষিণপাড়ার আজিজার শেখ গ্রুপ ও পশ্চিমপাড়ার মশিয়ার শেখ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে রয়েছেন,নবির মিয়া,লিটন শেখ,মিজান শেখ,মনির শেখ,নাজমুল কাজী, সাত্তার শেখ,মন্নু শেখ,প্রিন্স শেখ,রানা,চানমিয়া, বিল্লাল,নাঈম শেখ,সোহাগ শেখ,মেহেদী শেখ, রিয়াদ শেখ,তরিকুল ইসলাম,ইয়াদুল শেখ, মিরফুল শেখ,ফেরদৌস,শাহীন শেখ,হাসান শেখ ও মীনা খানমসহ মোট ৩০ জন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উভয় গ্রুপের বিরোধ চলে আসছে। দুই মাস আগে সংঘর্ষের ঘটনায় আজিজার শেখ সমর্থিতরা এলাকা ছাড়া হয়। পরে রাজনৈতিক ও সামাজিক হস্তক্ষেপে তারা চলতি মাসে এলাকায় ফিরে আসে।

এদিকে,গত ৯ আগস্ট সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ করে মশিয়ার গ্রুপের একজনকে জরিমানা করা হয়। এরপর থেকেই গ্রুপটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে ওঠে। এরই মধ্যে গত শুক্রবার সকালে সীতা রামপুর ব্রিজে মশিয়ার গ্রুপের মুরাদ শেখকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এর জের ধরে শনিবার সকালে আজিজার শেখ গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ মশিয়ার গ্রুপের ওপর হামলা চালায়।

পরে উভয় গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে নারীসহ ৩০ জন আহত হন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন,স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়,বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page