{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
নজরুল ইসলাম আজাদ পেলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনয়ন (ধানের শীষ)

চিত্রা মেইল ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম নেতা নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে দলের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচনের মনোনয়ন পেয়েছেন।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক, ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং ‘দৈনিক চিত্রা মেইল’-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী এই নেতাকে নারায়ণগঞ্জ-২ আসনের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে দলের হাইকমান্ড।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নারায়ণগঞ্জ-২ আসনে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং তাঁর সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তার কারণে তিনি দলের মনোনয়ন লাভ করেছেন। তাঁর মনোনয়ন পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্দীপনা দেখা দিয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
Our Like Page


