বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
লোহাগড়ায় মনিরুল ইসলামের সমর্থনে বিশাল জনসভা: বহিষ্কৃত বিএনপি নেতাদের হুঁশিয়ারি দুর্বৃত্তদের আগুনে দুমকিতে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই পটুয়াখালী ভার্সিটিতে, পে-স্কেল গেজেটের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন নড়াইলে মহা উৎসব অনুষ্ঠানে যায়ার সময় নবগঙ্গা নদীতে পড়ে মতুয়া সংঘের সদস্য নিখোঁজ নড়াইল -২ আসনে ধানের শীষের প্রচারণায় কাজ করছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা সাইদুজ্জামান পাশা নড়াইলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানববন্ধন সাজিয়ে কৃষি উদ্যোক্তাকে হয়রানি অভিযোগ ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বয়কট করবো – আনিসুর রহমান আনিস দুমকির শ্রীরামপুর প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ নড়াইলে দীর্ঘ প্রতীক্ষার অবসান: লোহাগড়ায় ৭.৪৯ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন নড়াইলে কলস প্রতীকের পক্ষে মনিরুল ইসলামের সহধর্মিণীর গণসংযোগ ও উঠান বৈঠক
নোটিশ
Wellcome to our website...
নড়াইল-২ আসনে জননেতা আলহাজ্ব জনাব মোঃ মনিরুল ইসলামের মনোনয়নের দাবিতে লাখো জনতার নাগরিক সমাবেশ
/ ২৯৪ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৬:১৬ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ আল আমিন, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় প্রতীক ধানের শীষ এ আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলামের পক্ষে সর্বস্তরের জনগণের ব্যানারে সোমবার (১০ নভেম্বর) বিকেলে নড়াইলের মালিরবাগ এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক। এতে নড়াইল সদর উপজেলা সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সাবেক জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এপিপি এ্যাড. রাজু আহমেদ রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু,সদরের বিভিন্ন ইউনিয়সের হিন্দু প্রতিনিধি,শিক্ষক,আইনজিবী,সাংবাদিক,কৃষক,শ্রমিক সহ নড়াইল-২ আসনের সদর উপজেলা, পৌরসভা, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন মনিরুল ইসলাম। দীর্ঘদিন ধরে তিনি দল ও জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের প্রশংসা করেন বক্তারা।

তারা আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক আলহাজ্ব মনিরুল ইসলামকে যদি নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে এ আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান, যাতে তিনি মনিরুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে দলকে আরও শক্তিশালী করেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে মনিরুল ইসলাম বলেন, বহিরাগত ও হাইব্রিড প্রার্থীদের আমরা নড়াইলের জনগণ মেনে নেব না। ২০০৮ সালের নির্বাচনে আম মার্কা প্রতীকে মাত্র ২৯২ ভোট পাওয়া এক সম্ভাব্য জোট প্রার্থীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, নড়াইলের তৃণমূল কর্মীরা এমন প্রার্থীকে কখনোই গ্রহণ করবে না। নিজের ৩৯ বছরের রাজনৈতিক ত্যাগের কথা উল্লেখ করে আবেগঘন কণ্ঠে মনিরুল ইসলাম বলেন, এই রাজনীতির জন্য আমি আমার ব্যবসা, সম্পত্তি, এমনকি পরিবারকে সময় দিতে পারিনি। আমি কোনো লোভ বা লাভের আশায় রাজনীতি করি না, করি মানুষের ভালোবাসার জন্য।আমার কোন সন্তান ও নেই বিএনপির রাজনীতি করার জন্য আওয়ামীলীগের গুন্ডারা আমার বাড়ি বার বার ভেঙ্গেছে আমার বৃদ্ধ মাকে মেরে রক্তাত্ব করেছে। আমার অংহকার হয় এ জনপদের মানুষ আমাকে আ’লীগের আমলেও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের বিপক্ষে নড়াইল সদর উপজেলায় ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন।

সমাবেশে মনিরুল ইসলামের সহধর্মিণীও আবেগঘন বক্তব্য রাখেন। এ সময় মহিলাদলের সভানেত্রী শিরিন জামান,সদর উপজেলা মহিলাদলের সভানেত্রী মধুমিতা,সাংগঠনিক সম্পাদক হিরাসহ সমাবেশে জেলা উপজেলার ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবকদল,মহিলাদল,শ্রমিকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।সমাবেশে প্রায় লক্ষাধিক মানুষ এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page