বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Headline
লোহাগড়ায় মনিরুল ইসলামের সমর্থনে বিশাল জনসভা: বহিষ্কৃত বিএনপি নেতাদের হুঁশিয়ারি দুর্বৃত্তদের আগুনে দুমকিতে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই পটুয়াখালী ভার্সিটিতে, পে-স্কেল গেজেটের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন নড়াইলে মহা উৎসব অনুষ্ঠানে যায়ার সময় নবগঙ্গা নদীতে পড়ে মতুয়া সংঘের সদস্য নিখোঁজ নড়াইল -২ আসনে ধানের শীষের প্রচারণায় কাজ করছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা সাইদুজ্জামান পাশা নড়াইলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানববন্ধন সাজিয়ে কৃষি উদ্যোক্তাকে হয়রানি অভিযোগ ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বয়কট করবো – আনিসুর রহমান আনিস দুমকির শ্রীরামপুর প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ নড়াইলে দীর্ঘ প্রতীক্ষার অবসান: লোহাগড়ায় ৭.৪৯ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন নড়াইলে কলস প্রতীকের পক্ষে মনিরুল ইসলামের সহধর্মিণীর গণসংযোগ ও উঠান বৈঠক
নোটিশ
Wellcome to our website...
নড়াইলে সদর থানায় সুলতানমঞ্চে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
/ ২৩২ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১:৪৬ অপরাহ্ন

চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট:

নড়াইল সদর থানায় সর্বস্তরের জনগণের সাথে “মাদক, জুয়া, সন্ত্রাস, ইভিটিজিং ও বাল্যবিবাহ বিরোধী” আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১১ নভেম্বর”২৫ বিকালে নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে সুলতানমঞ্চ, বাধাঁঘাট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ রবিউল ইসলাম, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল মহোদয়।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, নড়াইল ক্রীড়া, সংস্কৃতি ঐতিহ্যে সমৃদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জেলা। আপনারা যদি মারামারি, কাইজ্যা করেন, তবে ভবিষ্যত প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, আপনারা নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা আপনাদের পাশে রয়েছে। আমরা দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে চাই। কোন অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না। কেউ অন্যায় করলে তা আইনি প্রক্রিয়ায় শক্ত হস্তে দমন করা হবে। পুলিশ সুপার মহোদয় ব্যবসায়িকদের বলেন আপনারা সিসি ক্যামেরা স্থাপন করবেন ও রাতে পুলিশের সাথে সমন্বয় করে নাইট গার্ড(নৈশ প্রহরী) রেখে বাজারের নিরাপত্তা বৃদ্ধির জন্য অনুরোধ করেন। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে কেনা-কাটা করতে পারে এবং চুরি, ছিনতাই এর শিকার না হয় সেজন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে। শহরে ট্রাফিক জ্যাম কমানোর জন্য কিছু রুটে ডাইভারশন করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সকলকে সমভাবে আইনি সহায়তা দিবে, আপনারা থানায় আসুন, নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন। আমরা একটি শান্তিপূর্ণ সমাজে একসাথে চলতে চাই, আর কোন মারামারি হানাহানি নয়। তিনি সকলকে মাদক, জুয়া, সন্ত্রাস, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, ধর্মীয় উস্কানি, অপপ্রচার বা প্রোপাগাণ্ডা ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট থেকে বিরত থাকাসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে সরে আসার জন্য আহবান করেন।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নড়াইল, জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল, জনাব মোঃ সাজেদুর ইসলাম, অফিসার ইনচার্জ, সদর থানা, নড়াইল, জনাব কামরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (টিআই অ্যাডমিন) ট্রাফিক বিভাগ, নড়াইল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, নড়াইল জেলা রূপগঞ্জ শিল্প, বণিক সমিতি ও অন্যান্য ব্যবসায়িক, নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page