বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Headline
লোহাগড়ায় মনিরুল ইসলামের সমর্থনে বিশাল জনসভা: বহিষ্কৃত বিএনপি নেতাদের হুঁশিয়ারি দুর্বৃত্তদের আগুনে দুমকিতে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই পটুয়াখালী ভার্সিটিতে, পে-স্কেল গেজেটের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন নড়াইলে মহা উৎসব অনুষ্ঠানে যায়ার সময় নবগঙ্গা নদীতে পড়ে মতুয়া সংঘের সদস্য নিখোঁজ নড়াইল -২ আসনে ধানের শীষের প্রচারণায় কাজ করছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা সাইদুজ্জামান পাশা নড়াইলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানববন্ধন সাজিয়ে কৃষি উদ্যোক্তাকে হয়রানি অভিযোগ ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বয়কট করবো – আনিসুর রহমান আনিস দুমকির শ্রীরামপুর প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ নড়াইলে দীর্ঘ প্রতীক্ষার অবসান: লোহাগড়ায় ৭.৪৯ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন নড়াইলে কলস প্রতীকের পক্ষে মনিরুল ইসলামের সহধর্মিণীর গণসংযোগ ও উঠান বৈঠক
নোটিশ
Wellcome to our website...
নড়াইলে জন্মগত শারীরিক প্রতিবন্ধী মফিজ উদ্দিনের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা, দিলেন হুইলচেয়ার ও নগদ অর্থ সহায়তা
/ ২৪০ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ২:১৪ অপরাহ্ন

চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট:
নড়াইলে জন্মগত শারীরিক প্রতিবন্ধী( বিশেষ চাহিদা সম্পন্ন) মফিজ উদ্দিনের হাতে হুইলচেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।

১৭ নভেম্বর বিকালে নড়াইল পৌরসভার দূর্গাপুর রেল ব্রিজের নিচে স্বশরীরে উপস্থিত হয়ে মফিজ উদ্দিনের হাতে এ সহায়তা তুলে দেন তিনি। মানবিক এ উদ্যোগে খুশি মফিজ উদ্দিন ও তার পরিবার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, “বিশেষ চাহিদা সম্পন্ন ও অসহায় মানুষের কল্যাণে সরকার সবসময় কাজ করছে। জেলা–উপজেলা পর্যায়ে প্রয়োজন অনুযায়ী এ ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সমাজ সেবা অফিসার উত্তম সরকার কে মফিজ উদ্দিনের সার্বিক খোঁজ খবর রাখার নির্দেশ দেন।

সহায়তা পেয়ে মফিজ উদ্দিন উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

এর পূর্বে ১৭ ই নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুকদের মাঝে নগদ অর্থসহ সহায়ক উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার আট জন ভিক্ষুকের মাঝে, ছয়টি গরু, ছয়টি ছাগল, নগদ এগার হাজার দুইশত টাকা ও বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page