রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Headline
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
নোটিশ
Wellcome to our website...
নড়াইলে সুধীজনদের সাথে নতুন ডিসি ড. মোহাম্মদ আবদুল ছালামের মতবিনিময়
/ ২৯৩ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৪:২২ পূর্বাহ্ন

মোঃ আল আমিন, স্টাফ রিপোর্টারঃ

নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সঙ্গে নড়াইলের সুধীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম।

সভায় বক্তব্য রাখতে গিয়ে নবাগত জেলা প্রশাসক এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসন সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন রচনায় তাঁর অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি
উন্নয়নকে ত্বরান্বিত করতে মুক্তচিন্তা ও পরামর্শের গুরুত্বের ওপর জোর দেন। মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আহসান মাহমুদ রাসেল, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও জজ কোর্টের (পিপি) অ্যাড. এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক ও দৈনিক পাঠক প্রবাহ সম্পাদক ও প্রকাশক এম এম মাহবুবুর রশিদ লাবলু, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদ তুহিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আইয়ুব হোসেন খান, জেলা এনপিপির সভাপতি শরীফ মুনির হোসেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুর রহমান মেহেদী, সদস্য সচিব সাফায়েত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও ইসলামী সমমনা দলের নেতৃবৃন্দ, আলেম ও সুশীল সমাজের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা জেলার সার্বিক উন্নয়ন ও সমস্যা সমাধানে প্রশাসনের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে সদ্য বিদায়ী বিদায়ী জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান নড়াইল থেকে ব্রাম্মণবাড়িয়া জেলা প্রশাসক হিসাবে যোগদান করেছেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৯ নভেম্বর প্রজ্ঞাপনে ড. মোহাম্মদ আবদুল ছালাম কে নড়াইলের জেলা প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করেন।নবাগত ডিসি ড. মোহাম্মদ আবদুল ছালাম যোগদানের পরেই নড়াইলের বিভিন্ন প্রতিষ্ঠান জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। বিশ্বস্ত সূত্রে জানা গেছে,দলভিত্তিক বাদে তিনি কারো কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছেন না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.