রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
Headline
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
নোটিশ
Wellcome to our website...
লোহাগড়ায় পিঠা উৎসব ও উদ্যোক্ত মেলা
/ ৩৮৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ২:৩১ অপরাহ্ন

মোঃ মাসুদ পারভেজ, (বিশেষ প্রতিনিধি):

নড়াইলের লোহাগড়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর এ উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী রানী মজুমদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে মেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন।

সভায় বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সেলিম রেজা,উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম প্রমুখ।

পিঠা উৎসবে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন অংশ নেন।

পিঠা উৎসবে ১০ টি স্টলে অংশগ্রহণকারীরা নিজেদের তৈরি দুধ পুলি, তক্তি, নকশি পিঠা, পাতা পিঠা, ফুল পিঠা, পাটি সাপটা, দুধ চিতই, ভাপা, তাল পিঠা চিতইসহ অন্তত ৩০ প্রকারের পিঠার পরশা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা। এর পাশাপাশি আচার, পায়েস, হাতে তৈরি পোশাক ও রূপ চর্চার পণ্য প্রদর্শন করা হয়। এমন আয়োজন নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা পালন করবে বলে জানান লোহাগড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন।

ভোজন রসিকরা এসব পিঠা খেয়ে নানা প্রশংসা করেন। তারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং পিঠার স্বাদ নেন। একই সঙ্গে তারা সন্তানদের উৎসবে নিয়ে এসে বাহারি স্বাদ উপভোগের পাশাপাশি হরেক রকম পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.