বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Headline
লোহাগড়ায় মনিরুল ইসলামের সমর্থনে বিশাল জনসভা: বহিষ্কৃত বিএনপি নেতাদের হুঁশিয়ারি দুর্বৃত্তদের আগুনে দুমকিতে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই পটুয়াখালী ভার্সিটিতে, পে-স্কেল গেজেটের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন নড়াইলে মহা উৎসব অনুষ্ঠানে যায়ার সময় নবগঙ্গা নদীতে পড়ে মতুয়া সংঘের সদস্য নিখোঁজ নড়াইল -২ আসনে ধানের শীষের প্রচারণায় কাজ করছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা সাইদুজ্জামান পাশা নড়াইলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানববন্ধন সাজিয়ে কৃষি উদ্যোক্তাকে হয়রানি অভিযোগ ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বয়কট করবো – আনিসুর রহমান আনিস দুমকির শ্রীরামপুর প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ নড়াইলে দীর্ঘ প্রতীক্ষার অবসান: লোহাগড়ায় ৭.৪৯ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন নড়াইলে কলস প্রতীকের পক্ষে মনিরুল ইসলামের সহধর্মিণীর গণসংযোগ ও উঠান বৈঠক
নোটিশ
Wellcome to our website...
নড়াইলের খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া চাইলেন বিশ্বাস জাহাঙ্গীর আলম
/ ২১০ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন

মোঃ আল আমিন, নড়াইল প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রাপ্ত নড়াইল -১ আসনের ধানেরশীষের প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের ( সদর উপজেলার গোবরা বাজরে) পাঁচ ইউনিয়নের বিএনপি’র সমন্বয় অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর জন্য দোয়া চাইলেন বিশ্বাস জাহাঙ্গীর আলম।

গতকাল ( ২৬ নভেম্বর) বুধবার সদরের গোবরা বাজরের তেমায় এ অফিসের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য নড়াইল জেলা বিএনপির বার বার নির্বাচিত সভাপতি ও নড়াইল-১ আসনে বিএনপির মননীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক।এ সময় বক্তব্য রাখেন সেখহাটি ইউনিয়ন বিএনপির নেতা সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন,পুজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক কার্তিক কুমার,সিঙ্গাশোলপুর বিএনপির নেতা লিটু সিকদার,জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু,ওলামাদলের সভাপতি মাওঃওয়াহিদুর রহমান,কালিয়া উপজেলা বিএনপির সিনিঃসহ সভাপতি সাবেক চেয়ারম্যান আশজাদুর রহমান (মিঠু বিশ্বাস), সদর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবাদত মিনা,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ,সাংগঠনিক সম্পাদক মোঃকামরুল ইসলাম এবং পাঁচ ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক,সুশীল সাজের প্রতিনিধি, শিক্ষক, আলেম মশায়েক,কৃষক শ্রমিকসহ প্রমুখ। আলোচনা সভায় ভদ্রবিলা ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন,আমাদের নেত্রী বাংলাদেশের একমাত্র আপোষহীন নেত্রী অসুস্থ্য হয়ে হাঁসপাতালে আছেন আপনারা সকলে দেশমাতার রোগ মুক্তি কামনায় আল্লাহর দরবারে দু হাত তুলে ফরিয়াদ করুন যেন আল্লাহ দ্রুত আমাদের মাঝে সুস্থ্য করে দেন। দেশের এই ক্লান্তিকালে বেগম জিয়াকে খুব প্রয়োজন। তিনি নড়াইল -১ আসনের সর্বোস্তরের জনগণের উদ্দেশ্য বলেন,

তিনি এমপি নির্বাচিত হলে এই জনপদে বিদ্যমান বৈষম্য দূর করে নিরপেক্ষভাবে মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়ন করবেন। মেধাবিদের জন্য টাকা ছাড়া চাকুরী হবে ইনশাআল্লাহ।নারীর ক্ষমতায়নের জন্য বিএনপি নানা মুখি পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি নড়াইল – ১ আসনের বাংলাদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ওবাইদুল্লাহ কায়সার সম্পর্কে বলেন,তিনি মাগুরার মানুষ বর্তমান থাকেন লোহাগড়া উপজেলার এক প্রান্তে তিনি বসবাস করেন। কিভাবে এ জনপদের মানুষের সেবা করবেন। তিনি আরও বলেন, বিএনপির যে সব নেতাকর্মী বিগত ১৭ বছরে জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতন সহ্য করে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সব পরিবারকে তিনি পুনর্গঠনে সহায়তা করবেন।মতবিনিময় শেষে খালেদাজিয়ার রোগ মুক্তি এবং গোবরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের বিদেয়ী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page