বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Headline
লোহাগড়ায় মনিরুল ইসলামের সমর্থনে বিশাল জনসভা: বহিষ্কৃত বিএনপি নেতাদের হুঁশিয়ারি দুর্বৃত্তদের আগুনে দুমকিতে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই পটুয়াখালী ভার্সিটিতে, পে-স্কেল গেজেটের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন নড়াইলে মহা উৎসব অনুষ্ঠানে যায়ার সময় নবগঙ্গা নদীতে পড়ে মতুয়া সংঘের সদস্য নিখোঁজ নড়াইল -২ আসনে ধানের শীষের প্রচারণায় কাজ করছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা সাইদুজ্জামান পাশা নড়াইলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানববন্ধন সাজিয়ে কৃষি উদ্যোক্তাকে হয়রানি অভিযোগ ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বয়কট করবো – আনিসুর রহমান আনিস দুমকির শ্রীরামপুর প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ নড়াইলে দীর্ঘ প্রতীক্ষার অবসান: লোহাগড়ায় ৭.৪৯ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন নড়াইলে কলস প্রতীকের পক্ষে মনিরুল ইসলামের সহধর্মিণীর গণসংযোগ ও উঠান বৈঠক
নোটিশ
Wellcome to our website...
নড়াইলের কৃতি সন্তান আবির পারভেজ সজল জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ
/ ২৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৯:০৫ পূর্বাহ্ন

চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট :

​নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কৃতি সন্তান আবির পারভেজ সজল জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি এর আগে খুলনা জেলা জজ টু (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) হিসেবে কর্মরত ছিলেন।
​আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ২৫০ জন বিচারককে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে, যার মধ্যে আবির পারভেজ সজল অন্যতম।

​আবির পারভেজ সজল লোহাগড়া উপজেলার ১০ নং কোটাকোল ইউনিয়ন এর ঘাঘা গ্রামের সন্তান। পিতা: মো. ঠাকুর আব্দুল মান্নান। তিনি অবসরপ্রাপ্ত কাস্টম সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ​মাতা: শাহারা বেগম। তিনি অবসরপ্রাপ্ত কাস্টম ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

​তিনি দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
​আবির পারভেজ সজলের এই পদোন্নতিতে নড়াইল জেলা, বিশেষ করে লোহাগড়া ও কোটাকোল ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার আগামী দিনের পথচলায় সাফল্য কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page