রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
নোটিশ
Wellcome to our website...
ড. ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নে গণসংযোগ অনুষ্ঠিত
/ ২৭৮ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৩:০৬ অপরাহ্ন

চিত্রা মেইল ডেস্ক নিউজ:

নড়াইল উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নে ড. ফরিদুজ্জামান ফরহাদ–এর পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, তুলে ধরা হয়েছে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান।

গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন এনপিপির নড়াইল জেলা সভাপতি শরিফ মনির হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন
লোহাগড়া উপজেলা সাধারণ সম্পাদক,লোহাগড়া উপজেলা যুব ফ্রন্টের সভাপতি এ্যাডভোকেট মেহেদী হাসান অপু,১০নং কোটাকোল ইউনিয়ন সভাপতি মইনুল ইসলাম দ্বীপ,এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ স্থানীয় বাজার, গ্রাম ও বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইতে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন ড. ফরিদুজ্জামান ফরহাদের উন্নয়ন ভাবনা ও অঙ্গীকার। জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে তাঁরা বলেন—

“নড়াইলের উন্নয়ন, শান্তি, ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ড. ফরিদুজ্জামান ফরহাদই সঠিক নেতৃত্ব। আপনার মূল্যবান ভোট ধানের শীষে দিন।”

গণসংযোগ চলাকালে স্থানীয় ভোটারদের মধ্যে উৎসাহ ও আগ্রহ দেখা যায়। অনেকেই আগত নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্ত সমর্থন জানান।

এভাবে প্রতিটি মহল্লা ও গ্রামে দলীয় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট চাইতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.