বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline
লোহাগড়ায় মনিরুল ইসলামের সমর্থনে বিশাল জনসভা: বহিষ্কৃত বিএনপি নেতাদের হুঁশিয়ারি দুর্বৃত্তদের আগুনে দুমকিতে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই পটুয়াখালী ভার্সিটিতে, পে-স্কেল গেজেটের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন নড়াইলে মহা উৎসব অনুষ্ঠানে যায়ার সময় নবগঙ্গা নদীতে পড়ে মতুয়া সংঘের সদস্য নিখোঁজ নড়াইল -২ আসনে ধানের শীষের প্রচারণায় কাজ করছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা সাইদুজ্জামান পাশা নড়াইলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানববন্ধন সাজিয়ে কৃষি উদ্যোক্তাকে হয়রানি অভিযোগ ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বয়কট করবো – আনিসুর রহমান আনিস দুমকির শ্রীরামপুর প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ নড়াইলে দীর্ঘ প্রতীক্ষার অবসান: লোহাগড়ায় ৭.৪৯ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন নড়াইলে কলস প্রতীকের পক্ষে মনিরুল ইসলামের সহধর্মিণীর গণসংযোগ ও উঠান বৈঠক
নোটিশ
Wellcome to our website...
হিন্দু সম্প্রদায়ের উপস্থিতিতে জমজমাট বিএনপির সমাবেশ
/ ১৬৬ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৯:৫৫ পূর্বাহ্ন

চিত্রা মেইল ডেস্ক রিপোর্টঃ

নড়াইল সদর উপজেলার ১২ নম্বর বিছালী ইউনিয়নের বনখলশেখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হওয়া এ সমাবেশে ইউনিয়নের বন খলশেখালী গ্রাম থেকে দলে দলে এসে যোগ দেন হিন্দু সম্প্রদায়ের নারী–পুরুষ। সন্ধ্যা নামতেই বিদ্যালয়ের শ্রেণিকক্ষ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্থানীয়দের মতে, দু’শর বেশি মানুষ সমাবেশে অংশ নেন।

সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাসমত আলী। প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক কৃষক দলের সভাপতি ও বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হিমায়েত হুসাইন ফারুক বলেন, “একাত্তরে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা একটি রাজনৈতিক দলের অনুসারীরা আজ রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। মুক্তিযুদ্ধের সময় এ দেশের মানুষের ওপর নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ—সবই সেই সময়কার তাদের ভূমিকার অংশ ছিল।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনে নড়াইল–১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাসকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই। দলমত নির্বিশেষে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে ধানের শীষের পক্ষে সমর্থন দিন।”

সমাবেশ শেষে হিন্দু সম্প্রদায়ের উপস্থিত অনেকেই হাত তুলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সমর্থন জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page