রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Headline
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
নোটিশ
Wellcome to our website...
নড়াইল-২ আসনে জামায়াতের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত
/ ২৬৮ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৪:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,নড়াইলঃ

নড়াইল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চুর নেতৃত্বে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে লোহাগড়া উপজেলার মোল্লার মাঠে প্রচার মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মোল্লার মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সমাপ্ত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল-২ আসনের নির্বাচন পরিচালনা পরিষদের পরিচালক অধ্যাপক আব্দুস সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির আতাউর রহমান বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান বাচ্চু বলেন, সকল রাজনৈতিক বন্ধুদের অনুরোধ করবো আমি আমার আদর্শের কথা বলবো, আপনি আপনার আদর্শের কথা বলবেন। যার যার আদর্শ জনগণকে আকৃষ্ট করবে, মানুষ তাকেই বেছে নেবে। কেউ যদি অতীতের মতো পেশিশক্তি ব্যবহার করে জনগণের ভোট আদায় করতে চান, জালিমের ভূমিকায় অবতীর্ণ হতে চান, তার জন্য আমাদের শুধুই দুঃখ থাকবে।

তিনি আরও বলেন দেশ ও এলাকার উন্নয়ন করতে হলে আকাশের মতো বিশাল হৃদয় থাকতে হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান সেই হৃদয়ের অধিকারী যেখানে জাত, পাত, ধর্ম বা বর্ণের কোনো বিভেদ নেই। তিনি একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন।

শেষে তিনি সকলকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাস্টার জাকির হোসেন, জেলা জামায়াতের সহকার সেক্রেটারী আবুল বাশার, সদর উপজেলা আমির আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলার আমির মাওলানা হাদিউজ্জামান, জামায়াত নেতা আলমগীর হোসেন, কর্ম পরিষদের হেমায়েতুল হক হিমু, প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আকিদুল ইসলাম, জেলা যুব বিভাগের সভাপতি মোঃ খিয়াম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ সালাহউদ্দিন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.