বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Headline
লোহাগড়ায় মনিরুল ইসলামের সমর্থনে বিশাল জনসভা: বহিষ্কৃত বিএনপি নেতাদের হুঁশিয়ারি দুর্বৃত্তদের আগুনে দুমকিতে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই পটুয়াখালী ভার্সিটিতে, পে-স্কেল গেজেটের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন নড়াইলে মহা উৎসব অনুষ্ঠানে যায়ার সময় নবগঙ্গা নদীতে পড়ে মতুয়া সংঘের সদস্য নিখোঁজ নড়াইল -২ আসনে ধানের শীষের প্রচারণায় কাজ করছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা সাইদুজ্জামান পাশা নড়াইলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানববন্ধন সাজিয়ে কৃষি উদ্যোক্তাকে হয়রানি অভিযোগ ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বয়কট করবো – আনিসুর রহমান আনিস দুমকির শ্রীরামপুর প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ নড়াইলে দীর্ঘ প্রতীক্ষার অবসান: লোহাগড়ায় ৭.৪৯ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন নড়াইলে কলস প্রতীকের পক্ষে মনিরুল ইসলামের সহধর্মিণীর গণসংযোগ ও উঠান বৈঠক
নোটিশ
Wellcome to our website...
পটুয়াখালী ভার্সিটি’র ফুটবল টুর্নামেন্টে ফিশারিজ অনুষদ চ্যাম্পিয়ন
/ ১৬৯ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২:৩২ অপরাহ্ন

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৭ ডিসেম্বর বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। শারীরিক শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান,ট্রেজারার প্রফেসর ড. আব্দুল লতিফ ও রেজিস্ট্রার প্রফেসর ড.মো: ইকতিয়ার উদ্দিন ।

উক্ত খেলায় ফিশারিজ অনুষদ১-০ গোলে এএনএসভিএম অনুষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।পুরস্কার বিতরণপূর্বে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক(অ.দা.)ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,” বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহ- পাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শৃংখলাবোধ,পারস্পরিক সহযোগিতা,নেতৃত্ব এসব গুণাবলী অর্জনে খেলাধুলা অপরিহার্য। পবিপ্রবি ক্যাম্পাসে খেলাধুলার পরিবেশ দিন দিন সমৃদ্ধ হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ এবং সাফল্য আমাদের গর্বিত করেছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক উৎকর্ষের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ও ক্রীড়ায় এ বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করুক এ কামনা করছি”।পরে তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন,চেয়ারম্যান, শিক্ষক,কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৮ টি অনুষদ অংশগ্রহণ করেছে।দুই সপ্তাহব্যাপী এ আয়োজনে প্রতিদিনই অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতামূক ও উৎসাহপূর্ণ খেলা-যেখানে অংশগ্রহণকারীরা নিজেদেরমেধা,মনোবল,প্রতিযোগিতা ও আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী,শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলনমেলায় রুপ নেয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page