রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Headline
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
নোটিশ
Wellcome to our website...
লোহাগড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান
/ ৩১৩ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

চিত্রা মেইল ডেস্ক নিউজঃ

​আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর, ২০২২) এবং “বেগম রোকেয়া দিবস ২০২২” উদযাপন উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
​এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল— “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা।
​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বিএনপি’র লোহাগড়া উপজেলা সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, মানবাধিকার কর্মী মো. খাইরুল আলম, সুধীজন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

​এবছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেশ কয়েকজন নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: ​মোসাম্মৎ মনোয়ারা বেগম,​শরিফা খানম, ​সাহেলা রহমান, ​রেশমা বেগম, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিগণ, বক্তারা বেগম রোকেয়ার আদর্শের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.