রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Headline
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
নোটিশ
Wellcome to our website...
লোহাগড়ায় কলসযাত্রা ও গঙ্গা বরণের মধ্য দিয়ে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান শুরু
/ ২৬৮ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৪১ অপরাহ্ন

চিত্রা মেইল ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়ায় কলসযাত্রা ও গঙ্গা বরণের মধ্য দিয়ে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় লোহাগড়া পৌর শহরের কুন্দশী মালোপাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির থেকে প্রায় ৭ শতাধিক নারী-পুরুষের সমন্বয়ে একটি কলস শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের নাট মন্দিরে এসে শেষ হয়।

এরপর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির সংলগ্ন নবগঙ্গা নদীর ঘাটে গঙ্গা পূজা শেষে মহিলারা কলসে গঙ্গাজল ভোরে পুনরায় শোভাযাত্রা সহকারে কুন্দশী মালোপাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে এসে শেষ হয়।

পরে কুন্দশী মালোপাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের নব নির্মিত নাট মন্দিরে নামযজ্ঞানুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি দেবব্রত বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাসের সঞ্চালনায় সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন লোহাগড়া নিতাই-গৌর জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দিপক সাহা, নবগঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কার্তিক অধিকারী, বিযুষ বিশ্বাস, কৃষ্ণ বিশ্বাস, সমরেশ বিশ্বাস, গোপাল বিশ্বাস, উত্তম বিশ্বাস, সিদ্ধেশ্বর বিশ্বাসসহ প্রমূখ।

আলোচনা সভা শেষে সন্ধ্যায় নাম সংকীর্তনের মাধ্যমে অধিবাসের পূজা-অর্চনা শুরু হয়। অধিবাসের পূজা অর্চনা শেষে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আগামীকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়ে শনিবার (২১ ডিসেম্বর) ভোরে শেষ হবে। এই প্রথমবারের মতো কুন্দশী মালোপাড়ার রাধাগোবিন্দ মন্দিরে প্রথমবারের মতো অনুষ্ঠিত মহানাম যজ্ঞানুষ্ঠানকে কেন্দ্র করে কুন্দশীসহ আশেপাশের এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.