রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
নোটিশ
Wellcome to our website...
লোহাগড়ায় তারেক জিয়া পরিষদের সভা: ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান
/ ২৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪:১৩ অপরাহ্ন

​নিজস্ব প্রতিবেদকঃ
নড়াইলের লোহাগড়ায় তারেক জিয়া পরিষদের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং সাংগঠনিক কর্মকাণ্ড শক্তিশালী করার লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।
​১৮ ডিসেম্বর বিকেলে লোহাগড়ায় আয়োজিত এই সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নড়াইল জেলা শাখার আহ্বায়ক ইমরুল হাসান।
​বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং তৃণমূল পর্যায়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে ইমরুল হাসান বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ধানের শীষের কোনো বিকল্প নেই। আমি পরিষদের সকল পর্যায়ের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
​উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন:
সিনিয়র যুগ্ম আহ্বায়ক ​মেহেদী হাসান নান্নু,যুগ্ম আহ্বায়ক ​কামরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক
​পারভেজ হোসেন সাজ্জাদ,​ইমরুল মোল্লা
​ইঞ্জিনিয়ার মোঃ তরিকুল ইসলাম,​মোহাম্মদ আবু তালেব শিকদার,​মোঃ মাহফুজ আলম,​ইমদাদুল হক শিপন
​সভায় বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন যে, তারেক জিয়া পরিষদের প্রতিটি কর্মী অতন্দ্র প্রহরীর মতো নির্বাচনী মাঠে কাজ করে যাবে। সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.