বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Headline
লোহাগড়ায় মনিরুল ইসলামের সমর্থনে বিশাল জনসভা: বহিষ্কৃত বিএনপি নেতাদের হুঁশিয়ারি দুর্বৃত্তদের আগুনে দুমকিতে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই পটুয়াখালী ভার্সিটিতে, পে-স্কেল গেজেটের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন নড়াইলে মহা উৎসব অনুষ্ঠানে যায়ার সময় নবগঙ্গা নদীতে পড়ে মতুয়া সংঘের সদস্য নিখোঁজ নড়াইল -২ আসনে ধানের শীষের প্রচারণায় কাজ করছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা সাইদুজ্জামান পাশা নড়াইলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানববন্ধন সাজিয়ে কৃষি উদ্যোক্তাকে হয়রানি অভিযোগ ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বয়কট করবো – আনিসুর রহমান আনিস দুমকির শ্রীরামপুর প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ নড়াইলে দীর্ঘ প্রতীক্ষার অবসান: লোহাগড়ায় ৭.৪৯ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন নড়াইলে কলস প্রতীকের পক্ষে মনিরুল ইসলামের সহধর্মিণীর গণসংযোগ ও উঠান বৈঠক
নোটিশ
Wellcome to our website...
লোহাগড়ায় সাংবাদিকদের সাথে ধানের শীষ প্রতিকের প্রার্থী মনিরুল ইসলাম এর মতবিনিময়
/ ১৩৯ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১:২৯ অপরাহ্ন

চিত্রা মেইল ডেস্ক নিউজঃ

নড়াইল-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল একাংশ) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম লোহাগড়া উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে লোহাগড়া প্রেস ক্লাব হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর।

সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম।

প্রেস ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সচিব ইকবাল হাসান শিমুলের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংবাদিক সরদার রইচউদ্দীন টিপু, মনির খান, কাজী ইমরান, জাহিদুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন জহুরুল হক মিলু, খাইরুল বাশার, মোঃ মাসুদ পারভেজ সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই-সংগ্রামের পর দলের প্রতি নিষ্ঠা ও জনগণের ভালবাসার কারণে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছি। এটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। এই যাত্রায় সকল সাংবাদিকদের সমাজের গঠনমুলক আলোচনা সমালোচনা, পরামর্শ ও সহযোগিতা আমার সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, বিএনপির সকল নেতা-কর্মী, সমর্থকরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের রাজনৈতিক ঐক্যের পাশাপাশি সাংবাদিক ও সচেতন নাগরিকদেরও ভূমিকা অপরিহার্য।

মতবিনিময় শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপারসন ও সাবেক প্রধামমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page