রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Headline
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
নোটিশ
Wellcome to our website...
নড়াইলে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, আহত ৩
/ ২৮১ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে।

এতে মৃধা গ্রুপের হামলায় মশিঅার গ্রুপের অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরদিন পাল্টা হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাত আটটার দিকে পারমল্লিকপুর গ্রামের মিজু কাজীর বাড়ির সামনে হিসাম কাজীর চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, পারমল্লিকপুর গ্রামে মৃধা গ্রুপ ও মশিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এ বিরোধকে কেন্দ্র করে একাধিকবার মারামারি ও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় শালিস বৈঠক ও করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) রাত আটটার দিকে পারমল্লিকপুর গ্রামের মিজু কাজীর বাড়ির সামনে হিসাম কাজীর চায়ের দোকানে মৃধা গ্রুপের কয়েকজন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে মশিয়ার গ্রুপের লোকজনের ওপর হামলা চালান।

এতে গুরুতর আহত হন পারমল্লিকপুর গ্রামের মৃত মোশাররফ কাজীর ছেলে হিসাম কাজী (৩৫), মৃত রায়হান উদ্দিন মোল্যার ছেলে শরীফুল মোল্যা (৩৬) এবং সাহিদ কাজীর ছেলে বুলু কাজী (৪৫)।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে যশোর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ওই ঘটনার জেরে রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে মশিয়ার গ্রুপের লোকজন পারমল্লিকপুর গ্রামে অতর্কিত হামলা চালিয়ে টপি শেখ, চঞ্চল শেখ, ইসরাফিল শেখ, কালাম শেখ, আলিম কাজী, লাবলু মোল্লা, বাবুল মোল্যা, নজরুল শেখ, রইস কাজী, মোস্তাক শেখ, তারিকুল ফকির, হাফিজ শেখ ও জাকির মৃধার বাড়ি ও দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছে মৃধা গ্রুপ।এমনকি গোয়াল থেকে গরু নিয়ে গেছে বলে জানান তারা।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে
মশিয়ার শেখ বলেন,মৃধার গ্রুপের লোকজন শনিবার রাতে দোকানে অতর্কিত ভাবে হামলা চালিয়ে আমাদের তিন জনকে আহত করেছে। এখন মামলা ভিন্ন ভাবে প্রভাবিত করতে তারা ভাংচুরের নাটক করছে।আমরা তাদের কোন মালামাল লুট করেনি।এমনকি হামলা ও করিনি।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.