রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Headline
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
নোটিশ
Wellcome to our website...
নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
/ ২৮২ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন

চিত্রা মেইল ডেস্ক রিপোর্টঃ

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন ( অব:) এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে তার পক্ষীয় লোকজন জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিকাল সাড়ে ৩ টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. আব্দুল ছালামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন, ফারুক আহমেদ মিনা, সানোয়ার হুসাইন সিকদার ও শরিফুল ইসলাম সানি। উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন ( অব:) নমিনেশন পেয়েছিলেন। কিন্তু এইবার ২০২৬ সালে অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন ( অব:) বলেন, স্বাধীনতার পর এ পর্যন্ত নড়াইল-১ আসনে যোগ্য সংসদ প্রার্থী হিসেবে তেমন কেউ স্বাক্ষর রাখতে পারে নাই। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমার ৩০ বছর সামরিক বাহিনী এবং দেশে-বিদেশে জাতিসংঘের অধীনে চাকরির লব্ধ অভিজ্ঞতাসহ সব কিছুর সমন্বয়ে এলাকার জনগণের উন্নয়নে নিজেকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে চাই। তিনি আরও বলেন, আমি এলাকার ১৫০ জনের অধিক ব্যক্তিকে সরকারি চাকরি প্রদানসহ রাস্তাঘাট কালভার্ট ব্রিজ নির্মাণ এবং চিকিৎসা বিষয়ে সব সময় নিজেকে জনগণের পাশে রেখেছি। সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চেয়েছি। সেই লক্ষ্য থেকেই আমি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি। লেফটেন্যান্ট কর্নেল বীর মুক্তিযোদ্ধা এস এম সাজ্জাদ হোসেন কালিয়া উপজেলার পেরলি ইউনিয়নের খররিয়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা বজলার রহমান শিকদারের ছেলে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.