রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
নোটিশ
Wellcome to our website...
দুমকিতে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ২
/ ২৮০ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬:০৩ পূর্বাহ্ন

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী):প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকী-বাউফল সড়কের রাজাখালি শ্রীরামপুর ব্রিজসংলগ্ন সড়কে মালামাল পরিবহনের টমটম-অটোবাইক সংঘর্ষে রবিউল (৬) ও ইব্রাহীম (৫৫) নামের দুই যাত্রী নিহত ও অপর দুই যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন-মো. সুমন সর্দার (২৫) ও আবদুল কাদের (৫০)। ?তাদের গ্রামের বাড়ি বাউফলের ঝিলনা ও কলতা এলাকায়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিশু রবিউলের বাড়ি পার্শ্ববর্তী বাউফল উপজেলার ঝিলনা এবং ইব্রাহীমের গ্রামের বড়ি কলতা এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, লিঙ্ক রোড থেকে মালামাল পরিবহনের শ্যালো ইঞ্জিনচালিত দ্রুতবেগের টমটমের সঙ্গে অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইক উল্টে গেলে শিশুসহ চার যাত্রী গুরুতর আহত হন। আহতদের দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রবিউল ও ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন। অপর আহত ২ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।দুমকী থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, লাশের সুরতহাল করে মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.