বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Headline
লোহাগড়ায় মনিরুল ইসলামের সমর্থনে বিশাল জনসভা: বহিষ্কৃত বিএনপি নেতাদের হুঁশিয়ারি দুর্বৃত্তদের আগুনে দুমকিতে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই পটুয়াখালী ভার্সিটিতে, পে-স্কেল গেজেটের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন নড়াইলে মহা উৎসব অনুষ্ঠানে যায়ার সময় নবগঙ্গা নদীতে পড়ে মতুয়া সংঘের সদস্য নিখোঁজ নড়াইল -২ আসনে ধানের শীষের প্রচারণায় কাজ করছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা সাইদুজ্জামান পাশা নড়াইলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানববন্ধন সাজিয়ে কৃষি উদ্যোক্তাকে হয়রানি অভিযোগ ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বয়কট করবো – আনিসুর রহমান আনিস দুমকির শ্রীরামপুর প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ নড়াইলে দীর্ঘ প্রতীক্ষার অবসান: লোহাগড়ায় ৭.৪৯ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন নড়াইলে কলস প্রতীকের পক্ষে মনিরুল ইসলামের সহধর্মিণীর গণসংযোগ ও উঠান বৈঠক
নোটিশ
Wellcome to our website...
নড়াইলে দীর্ঘ প্রতীক্ষার অবসান: লোহাগড়ায় ৭.৪৯ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন
/ ৩৯ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট:

​নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা ও কোটাকোল এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা কাটিয়ে আজ (২৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
​প্রকল্পের পটভূমি ও গুরুত্ব লোহাগড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের মানুষের জানমাল ও ফসল রক্ষায় ২০২২ সালে ৩.৯০০ কিলোমিটার এই বাঁধ নির্মাণ প্রকল্পটি পাস হয়। পানি উন্নয়ন বোর্ড নড়াইল কর্তৃক বাস্তবায়নাধীন এই প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৪৯ লক্ষ টাকা। প্রতি বছর বর্ষা মৌসুমে বাঁধের অভাবে শত শত একর জমি প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো এবং হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাত।

​আইনি জটিলতা ও প্রশাসনিক তৎপরতা ​২০২২ সালে প্রকল্প পাস হলেও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং স্থানীয় কিছু অবৈধ দখলদারের বাধার কারণে কাজ থমকে ছিল। গত ০৫/০২/২০২৫ তারিখে জেলা প্রশাসক কার্যালয় থেকে ক্ষতিপূরণের পত্র দেওয়া হলেও ২৫০ জন মালিকের মধ্যে মাত্র ৭৫ জন আবেদন করেছিলেন। বাকি মালিকদের উদ্বুদ্ধ করতে এবং নির্মাণ কাজে গতি ফেরাতে আজ নড়াইল জেলা প্রশাসনের একটি উচ্চপর্যায়ের টিম প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

উপস্থিত ছিলেন: জেলা প্রশাসক , নড়াইল, সহকারী কমিশনার (ভূমি) ভূমি অধিগ্রহণ শাখার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন
​পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

​বর্তমান অবস্থা ও জনমনে স্বস্তি ​আজকের পরিদর্শনে কর্মকর্তাদের উপস্থিতিতেই নতুন করে আরও 25-30 জন জমির মালিক ক্ষতিপূরণের আবেদন জমা দেন। কর্মকর্তারা সাধারণ মানুষের কাগজের সমস্যা সমাধানে সরাসরি পরামর্শ প্রদান করেন। এরপর সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন ডিসি নড়াইল ।

​বাঁধের কাজ শুরু হওয়ায় এলাকার মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় কৃষিজীবী মানুষ জানান, দ্রুত এই কাজ শেষ হলে তারা বন্যার হাত থেকে ফসল রক্ষা করতে পারবেন এবং যাতায়াতের ক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

​বিঃদ্রঃ নড়াইল জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড দ্রুততম সময়ের মধ্যে মানসম্মত কাজ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page