রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
নোটিশ
Wellcome to our website...
নড়াইলের নড়াগাতিতে যৌথ বাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার
/ ১৯৭ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের নড়াগাতিতে যৌথ বাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক দশটার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন আয়মান (৬ ইবি)-এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি কালিয়া উপজেলার নড়াগাতি থানাধীন জয়ানগর ইউনিয়নের দেবদুন এলাকার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি বসতবাড়িতে চালানো হয়।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন, একটি চাইনিজ কুড়াল, দুটি হাসুয়া, একটি ছুরি, একটি স্টিলের তরবারি, একটি কোঁচ, বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ইউনিফর্ম সেট, একটি হ্যান্ডকাফ এবং নগদ চার হাজার সাতশ চল্লিশ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দেবদুন গ্রামের মো. ইব্রাহিম কাজী (৩২), পিতা ইলিয়াস কাজী; ফরহাদ শেখ (২৫), পিতা শেখ সৈয়দ আলী; ইসরাফিল মুন্সি (১৬), পিতা ইব্রাহিম মুন্সি; জাহিদুল ইসলাম (২২), পিতা (মৃত) সারোয়ার এবং আব্দুল কাদের (২১), পিতা (মৃত) তাহাদ্দুদ। তাঁরা সবাই নড়াগাতি থানাধীন জয়ানগর ইউনিয়নের বাসিন্দা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানকারী কর্মকর্তা ক্যাপ্টেন আয়মান বলেন, “এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক ও অস্ত্র কারবার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, সেজন্য স্থানীয়ভাবে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ।
এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে বলেন, “আমরা বহুদিন ধরে দেখছি কিছু মানুষ মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত। আজকের অভিযানে এলাকার কিছুটা স্বস্তি ফিরেছে। আশা করি, প্রশাসন নিয়মিতভাবে এই ধরনের পদক্ষেপ নেবে।” “যুব সমাজকে বিপদ থেকে রক্ষা করতে এই ধরনের অভিযান জরুরি। এ ধরনের উদ্যোগ সবাইকে সতর্ক করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.