রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
নোটিশ
Wellcome to our website...
নড়াইলে কলস প্রতীকের পক্ষে মনিরুল ইসলামের সহধর্মিণীর গণসংযোগ ও উঠান বৈঠক
/ ২১০ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

​নিজস্ব প্রতিবেদক:

​নড়াইল-২ আসনে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলামের পক্ষে কোটাকোল ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো সরগরম প্রচারণা চালিয়েছেন তার সহধর্মিণী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনভর কোটাকোল ইউনিয়ন এর বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে তিনি স্বামীর জন্য ‘কলস” প্রতীকে ভোট প্রার্থনা করেন।

​উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্যে তিনি বিগত সরকারের আমলের প্রতিকূল পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন:
​”বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে যখন নড়াইলে বিএনপির কার্যালয়গুলো জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আমার বাড়িই ছিল নেতাকর্মীদের আশ্রয়স্থল। আমার বাড়ি থেকেই দলের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়েছে। এই অপরাধে একাধিকবার আমার বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।”

​বক্তব্যে তিনি অতীতের রাজনৈতিক বঞ্চনার কথা উল্লেখ করে বলেন, এই আসনে আলহাজ্ব মনিরুল ইসলামকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে পরবর্তীতে তার সেই মনোনয়ন কেড়ে নেওয়া হয়। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে হামলা, মামলা ও ষড়যন্ত্রের শিকার হলেও মনিরুল ইসলাম রাজপথ ছাড়েননি এবং দলের আদর্শ থেকে বিচ্যুত হননি।

​উঠান বৈঠকে উপস্থিত নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এবার নড়াইল-২ আসনের মানুষ তাদের হারানো অধিকার ফিরে পেতে চায়। এলাকার উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আলহাজ্ব মনিরুল ইসলামকে জয়যুক্ত করার কোনো বিকল্প নেই।
​এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ নারী ভোটাররা উপস্থিত ছিলেন। প্রচারণাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.