রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Headline
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
নোটিশ
Wellcome to our website...
নড়াইলে মহা উৎসব অনুষ্ঠানে যায়ার সময় নবগঙ্গা নদীতে পড়ে মতুয়া সংঘের সদস্য নিখোঁজ
/ ২৬১ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীতে পড়ে এক মতুয়া সংঘের সদস্য নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম মনোজ পাইক (৪৮)। তিনি খুলনা জেলার দিঘলিয়া থানার কামারগাতী গ্রামের সুনীল পাইকের ছেলে স্থানীয় সূত্রে জানা যায়।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে মতুয়া সংঘের একটি দলের সঙ্গে মনোজ পাইক কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কালু খালি (জুশালা) গ্রামে অনুষ্ঠিত একটি মহা উৎসব অনুষ্ঠানে যোগ দিতে আসেন। অনুষ্ঠান শেষে রাত আনুমানিক ৮টার দিকে নৌকাযোগে বাড়ি ফেরার উদ্দেশ্যে কালিয়া খেয়াঘাট এলাকা অতিক্রম করার সময়, ঘাট থেকে আনুমানিক পাঁচ মিনিট দূরত্বে অসাবধানতাবশত তিনি নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হন।

তার সঙ্গে থাকা আত্মীয়স্বজন ও সঙ্গীরা ঘটনার পরপরই নদীতে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, নিখোঁজ মনোজ পাইক একজন মৃগী রোগী ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী জানান, দিঘলিয়া এলাকা থেকে খায়রুল গাজী নামের এক ব্যক্তি ফোনে ঘটনাটি অবহিত করেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তিনি আরও জানান, বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এসেছে এবং ঘটনাটিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিখোঁজের ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.