শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
নড়াইলের তুলারামপুর বিল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ নড়াইল-২ আসনে তৃতীয়বারের মতো হারলেন ফরহাদ নড়াইল-১ আসনে বিএনপি, ২ আসনে জামায়াত বিজয়ী নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু লোহাগড়ায় মনিরুল ইসলামের সমর্থনে বিশাল জনসভা: বহিষ্কৃত বিএনপি নেতাদের হুঁশিয়ারি দুর্বৃত্তদের আগুনে দুমকিতে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই পটুয়াখালী ভার্সিটিতে, পে-স্কেল গেজেটের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন নড়াইলে মহা উৎসব অনুষ্ঠানে যায়ার সময় নবগঙ্গা নদীতে পড়ে মতুয়া সংঘের সদস্য নিখোঁজ নড়াইল -২ আসনে ধানের শীষের প্রচারণায় কাজ করছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা সাইদুজ্জামান পাশা নড়াইলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানববন্ধন সাজিয়ে কৃষি উদ্যোক্তাকে হয়রানি অভিযোগ
নোটিশ
Wellcome to our website...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু
/ ২ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১:২৫ অপরাহ্ন

চিত্রা মেইল ডেস্ক নিউজ:

নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী ভোট দিচ্ছেন দাঁড়িপাল্লা প্রতীকের আতাউর রহমান বাচ্চু এবং কলস প্রতীকের মনিরুল ইসলাম। (ডানে) নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম এক সঙ্গে এসে নড়াইল সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট শুরুর কিছুক্ষণ পরেই আতাউর রহমান বাচ্চু ও মনিরুল ইসলাম ভোট প্রদানের পর সন্তোষ প্রকাশ করেন।

এদিন সকালে থেকে জেলার ২৫৮টি কেন্দ্রের ১ হাজার ৩২৫টি কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। ভোটের পরও সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে জানান তারা। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে খুশি ভোটাররা। নড়াইলের দুইটি আসনে ভোটার সংখ্যা ৬ লাখ ৮৫ হাজার ১৪২ জন।

নড়াইলের দুইটি আসনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বিদ্রোহী প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন (কলস), লেফট্যানেন্ট কর্নেল (অব.) এস এম সাজ্জাদ হোসেন (ফুটবল) ও সুকেশ সাহা আনন্দ (ঘোড়া) এবং উজ্জ্বল মোল্যা (হরিণ) প্রতীকে লড়ছেন।

এছাড়া নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নূর ইসলাম (ট্রাক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলী (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (কলস) এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন (জাহাজ) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page