শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
নড়াইলের নলদীরচরে মাদকবিরোধী আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলে পৃথক অভিযানে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায় আমি দুর্নীতি করি না কাউকে করতেও দেবনা- নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক মুস্তাফিজুর রহমান ডাক্তার রাফসানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা কালিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি- আলী হায়দার মিকু, সাধারণ সম্পাদক- ইমরান শেখ নড়াইলে সওজের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নড়াইল দুই এমপির জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শন, সমস্যা সমাধানে আশ্বাস নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার
নোটিশ
Wellcome to our website...
নড়াইল-২ আসনে তৃতীয়বারের মতো হারলেন ফরহাদ
/ ১৭২ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১:৩৩ অপরাহ্ন

চিত্রা মেইল ডেস্ক নিউজ:

নড়াইল-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও পরাজিত হয়েছেন। এর আগে তিনি নবম জাতীয় সংসদ নির্বাচন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় নড়াইলের আসন দুটির বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

ঘোষিত ফলাফলে নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১৪৮টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী কলস প্রতীকের মো. মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট এবং ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট। আসনটির ১৪৮টি কেন্দ্রে মোট ভোট প্রদান করেন ২ লাখ ৫২ হাজার ৭৮১ জন।

বিগত দিনের ফলাফল অনুযায়ী নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এসকে আবু বাকের ১ লাখ ২৫ হাজার ৪৫৮ পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরীফ খসরুজ্জামান পান ৬৯ হাজার ৬৫৭ ভোট। এছাড়া খেলাফত মজলিসের ইমরানুজ্জামান ১১ হাজার ২৫৩ ভোট, ইসলামী আন্দলনের এস এম নাসির উদ্দিন ২ হাজার ৪০৮ ভোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টির দিলীপ কুমার অধিকারী ৫৭৫ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টি থেকে অংশ নিয়ে এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ২৯২ ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন।

তবে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মাশরাফি বিন মুর্তজা ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ৭ হাজার ৮৮৩ ভোট পেয়ে হেরে যান, এছাড়া ইসলামী আন্দোলনের এস এম নাসিরউদ্দিন ২ হাজার ৩১৫ ভোট এবং জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান পেয়েছিলেন ২১১ ভোট।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.