শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
নড়াইলের তুলারামপুর বিল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ নড়াইল-২ আসনে তৃতীয়বারের মতো হারলেন ফরহাদ নড়াইল-১ আসনে বিএনপি, ২ আসনে জামায়াত বিজয়ী নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু লোহাগড়ায় মনিরুল ইসলামের সমর্থনে বিশাল জনসভা: বহিষ্কৃত বিএনপি নেতাদের হুঁশিয়ারি দুর্বৃত্তদের আগুনে দুমকিতে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই পটুয়াখালী ভার্সিটিতে, পে-স্কেল গেজেটের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন নড়াইলে মহা উৎসব অনুষ্ঠানে যায়ার সময় নবগঙ্গা নদীতে পড়ে মতুয়া সংঘের সদস্য নিখোঁজ নড়াইল -২ আসনে ধানের শীষের প্রচারণায় কাজ করছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা সাইদুজ্জামান পাশা নড়াইলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানববন্ধন সাজিয়ে কৃষি উদ্যোক্তাকে হয়রানি অভিযোগ
নোটিশ
Wellcome to our website...
নড়াইল-১ আসনে বিএনপি, ২ আসনে জামায়াত বিজয়ী
/ ৮ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১:২৮ অপরাহ্ন

চিত্রা মেইল ডেস্ক নিউজ:

নড়াইল-১ আসনে বিএনপি, ২ আসনে জামায়াত বিজয়ী। নড়াইল-১ আসনে বিএনপি, ২ আসনে জামায়াত বিজয়ী। বামে বিশ্বাস জাহাঙ্গীর আলম ও ডানে আতাউর রহমান বাচ্চু।

নড়াইলের দুটি সংসদীয় আসনের মধ্যে, নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ) ও নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা) বিজয়ী হয়েছেন। নড়াইলের দুটি আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় আসন দু’টির বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
ঘোষিত ফলাফলে নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীক নিয়ে ১১২ টি কেন্দ্রে (পোস্টাল ভোট সহ) ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট। এ আসনে ১১২ টি কেন্দ্রে মোট ভোট প্রদান করেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন ভোটার।

নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১৪৮টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী কলস প্রতীকের মো. মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট এবং ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট। আসনটির ১৪৮ টি কেন্দ্রে মোট ভোট প্রদান করেন ২ লাখ ৫২ হাজার ৭৮১ জন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page