সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Headline
পবিপ্রবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত দুমকি উপজেলায়, সাতটি দোকানে চুরি নড়াইলের দুটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৪ নড়াইলের তুলারামপুর বিল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ নড়াইল-২ আসনে তৃতীয়বারের মতো হারলেন ফরহাদ নড়াইল-১ আসনে বিএনপি, ২ আসনে জামায়াত বিজয়ী নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু লোহাগড়ায় মনিরুল ইসলামের সমর্থনে বিশাল জনসভা: বহিষ্কৃত বিএনপি নেতাদের হুঁশিয়ারি দুর্বৃত্তদের আগুনে দুমকিতে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই
নোটিশ
Wellcome to our website...
দুমকি উপজেলায়, সাতটি দোকানে চুরি
/ ২৭ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১:০৩ অপরাহ্ন

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, গভীর রাতে সাতটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে থানা ব্রীজ এলাকায় মোঃ আলামিনের মুদি দোকান, মোঃ মাহাবুব খানের মুদি দোকান, জাকির হোসেন খানের মুদি দোকান, আলো খানের চায়ের দোকান, ছিদ্দিক হাওলাদারের ভ্যারাইটিজ স্টোর এবং আঃ রব ও ইউনুসের ভাতের হোটেল লক্ষ্য করে চোরেরা টিনের বেড়া কেটে প্রবেশ করে নগদ টাকা, সিগারেট, দুধ ও তেলের বোতল নিয়ে যায়।

মাহাবুব খান জানান, প্রতিদিনের মতো রাতের বেলা দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দেখা যায় মালামাল এলোমেলো এবং দোকানের পিছনের বেড়ার টিন কেটে প্রবেশ করা হয়েছে।

অপর ব্যবসায়ী আলামিন জানান, তার সিসিটিভি ফুটেজে দেখা যায় চোর রাত সাড়ে ১১টায় ঢুকেছে এবং রাত সাড়ে ১২টায় বের হয়েছে।
স্থানীয়রা বলছেন, থানাব্রীজ এলাকায় দীর্ঘদিন ধরে নৈশ প্রহরী না থাকায় চুরি সহজ হয়ে উঠেছে।

দুমকি থানার এসআই মোঃ তাওহীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে চোর সনাক্ত ও গ্রেফতার করার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page