মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Headline
নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ দুমকি উপজেলায়, বিএনপি কার্যালয় ভাঙচুর মামলা ঘিরে অর্থ আদায়ের অভিযোগ নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার
নোটিশ
Wellcome to our website...
নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি
/ ১২৬ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:০৭ অপরাহ্ন

চিত্রা মেইল ডেস্ক নিউজ:

নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি দেওয়ায় থানায় জিডি হয়েছে। জানাযায়, সরকারি জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডের অনুসন্ধান করায় খুন-জখমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরী করেছে যার নং-৪০৪ তারিখ ০৯/০৩/ ২০২৬। অভিযোগ সূত্রে জানা গেছে সাংবাদিক জুয়েল শরীফ বর্তমানে দৈনিক বাংলাদেশ সমাচারে নড়াইল জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। বিবাদী নড়াইলের ভওয়াখালী গ্রামের মোঃ আজিবার মোল্যার ছেলে মোঃ ফারুক হোসেন (৪৫) এর নানা অবৈধ কু-কর্মের বিরুদ্ধে সংবাদ প্রচার করার জন্য তথ্য প্রমাণ সংগ্রহের জের ধরে মোবাইল ফোনে জীবন নাশের হুমকি দিয়েছেন। এই হুমকি দাতা বর্তমানে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদেও রয়েছেন। যার রাজনৈতিক প্রভাব ও সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। উল্লেখ্য যে, সাংবাদিক জুয়েল শরীফ দেশের বৃহত্তম ও শক্তিশালী সাংবাদিক সংগঠন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর নড়াইল জেলা কমিটির গণযোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত থাকায় কেন্দ্রীয় কমিটি থেকে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো সহ ক্ষোভ প্রকাশ করেছেন নড়াইল জেলা কমিটির নেতৃবৃন্দ। অবিলম্বে সাংবাদিককে জীবন নাশের হুমকি দাতাকে গ্রেফতারের জোর দাবী জানিয়েছেন আরজেএফ নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.