রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Headline
নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ দুমকি উপজেলায়, বিএনপি কার্যালয় ভাঙচুর মামলা ঘিরে অর্থ আদায়ের অভিযোগ
নোটিশ
Wellcome to our website...
নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক
/ ৫৫ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন

রিপন বিশ্বাস, বিশেষ প্রতিনিধি (নড়াইল):

নড়াইল জেলার নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ধর্ষক আলী মোল্যাকে (৫৫) স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। সে মাথাভাঙা গুচ্ছগ্রামের মৃত দুদু মোল্যার ছেলে। ভুক্তভোগী স্থানীয় একটি প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ওই শিশু ঘরের পিছন থেকে প্রাকৃতিক কাজ শেষে বের হলে আলী মোল্লা মেয়েটির মুখ বেঁধে বাড়ীর অদুরে পানের বরজে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে তার চাচা এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।

আইচপাড়া গ্রামের বাসিন্দারা বলেন, “আমরা সবাই এই ঘটনায় শোকাহত।এই সব ধর্ষকের জন্য আমাদের সমাজে শিশুরা নিরাপদ নয়। আমরা চাই, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হোক।”

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম বলেন, ‘এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা নম্বর- ১০/১৪, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.