শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Headline
নড়াইলের নলদীরচরে মাদকবিরোধী আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলে পৃথক অভিযানে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায় আমি দুর্নীতি করি না কাউকে করতেও দেবনা- নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক মুস্তাফিজুর রহমান ডাক্তার রাফসানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা কালিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি- আলী হায়দার মিকু, সাধারণ সম্পাদক- ইমরান শেখ নড়াইলে সওজের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নড়াইল দুই এমপির জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শন, সমস্যা সমাধানে আশ্বাস নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার
নোটিশ
Wellcome to our website...
নড়াইল দুই এমপির জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শন, সমস্যা সমাধানে আশ্বাস
/ ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

রিপন বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ

নড়াইল জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে তারা হঠাৎ করেই হাসপাতালটি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে দুই সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। এসময় তারা রোগীদের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে সরাসরি তথ্য নেন।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য আমরা দুই এমপি একসাথে সমন্বিতভাবে কাজ করছি। ইতোমধ্যে হাসপাতালের বিভিন্ন সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলো ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কীভাবে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা যায়, রোগীরা যেন দ্রুত ও মানসম্মত চিকিৎসা পায় এবং চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো ধরনের ভোগান্তি না থাকে সেসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে নড়াইল জেলা হাসপাতালকে একটি আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।

অপরদিকে, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু বলেন, হাসপাতালে ডাক্তার ও স্টাফ সংকট দীর্ঘদিনের সমস্যা। আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। আমি এবং নড়াইল-১ আসনের এমপি বড় ভাই বিশ্বাস জাহাঙ্গীর আলম স্বাস্থ্য মন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি আমাদের এই সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন।

তিনি আরও জানান, নড়াইলে দীর্ঘদিন ধরে ২৫০ শয্যার একটি হাসপাতাল ভবন প্রস্তুত থাকা সত্ত্বেও জনবল সংকটের কারণে তা চালু করা সম্ভব হচ্ছে না। তবে স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এ সমস্যার দ্রুত সমাধানে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ আব্দুল গাফ্ফার, উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ তারিকুজ্জামান লিটুসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে হাসপাতালের সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.