শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
নড়াইলের নলদীরচরে মাদকবিরোধী আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলে পৃথক অভিযানে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায় আমি দুর্নীতি করি না কাউকে করতেও দেবনা- নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক মুস্তাফিজুর রহমান ডাক্তার রাফসানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা কালিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি- আলী হায়দার মিকু, সাধারণ সম্পাদক- ইমরান শেখ নড়াইলে সওজের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নড়াইল দুই এমপির জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শন, সমস্যা সমাধানে আশ্বাস নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার
নোটিশ
Wellcome to our website...
আমি দুর্নীতি করি না কাউকে করতেও দেবনা- নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক মুস্তাফিজুর রহমান
/ ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

রিপন বিশ্বাস, নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
দায়িত্ব গ্রহণের পরপরই জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। নবাগত প্রশাসক দায়িত্ব গ্রহণের পর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছার জবাবে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক বলেন, নড়াইল জেলার সার্বিক উন্নয়ন ও মানুষের সেবাই আমার প্রধান লক্ষ্য। জেলা পরিষদকে একটি সত্যিকারের সেবাধর্মী ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। এ সময় তিনি আরো বলেন আমি দুর্নীতি করি না কাউকে করতেও দেবনা।
দায়িত্ব হস্তান্তর ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.