
রিপন বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে“৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১এপ্রিল) সকালে নড়াইল-মাগুরা সড়কে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে ১ হাজার ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস,সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) তারিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান,নড়াইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন,ঠিকাদার মঈন উল্লাহ দুলুসহ সওজের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা,জীববৈচিত্র সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে।
এ ধরনের কার্যক্রম পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে পতিত জমিতে স্ব-উদ্যোগে গাছ লাগানোর আহ্বান জানান।


