রাসেল মোল্যা, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনী সরগরমে আলোচনার শীর্ষে রয়েছেন সাবেক জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাজেদা খানম টুকটুকি।
নড়াইল থেকে ইতোমধ্যে একাধিক প্রার্থী মনোনয়ন আবেদন জমা দিয়েছেন, যারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে যোগ্যতা, অভিজ্ঞতা ও সামাজিক গ্রহণযোগ্যতার দিক দিয়ে সম্মানিত হিসেবে পরিচিত। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে অনেকের কাছেই তিনি একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
মাজেদা খানম টুকটুকি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি দলের দুর্দিনে রাজপথে ছিলাম। দল যদি ত্যাগীদের মূল্যায়ন করে তাহলে আমি পাবো বলে আশাবাদী।
তবে এখনো চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। দলীয় মনোনয়ন বোর্ডের যাচাই-বাছাই ও সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে কে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন। ফলে প্রার্থীদের মধ্যে প্রত্যাশা ও আগ্রহ যেমন রয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও রয়েছে কৌতূহল ও আলোচনা।
সংশ্লিষ্টদের মতে, যোগ্যতা, গ্রহণযোগ্যতা এবং দলীয় নীতিমালার ভিত্তিতেই চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।
