রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Headline
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
নোটিশ
Wellcome to our website...
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কালিয়া পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত
/ ৬৭৩ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট:

নড়াইলের কালিয়ায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কালিয়া পৌর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কালিয়া পৌর বাসস্টান্ডে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ হান্নান শেখ, আহ্বায়ক কালিয়া পৌর (জিসাস) এর সভাপিত্বতে,  সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া পৌর বিএনপির সিনিয়র সহ- সভাপতি জনাব রেজায় রাব্বী কামাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সংগঠনিক স.ম রাসেল রানা,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স.ম রাকিবুজ্জামান পাপ্পু,  সভাপতি কালিয়া উপজেলা ছাত্রদল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রবি মোল্লা, আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জিল্লুর রহমান, সদস্য সচিব কালিয়া পৌর স্বেচ্ছাসেবক দল, মুস্তাফিজুর রহমান মোস্ত, কাসেম সরদার, মোঃ শাফি সেখ এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া জিসাস একটি সাংস্কৃতিক আন্দোলনের নাম। সাংস্কৃতিক চেতনা ও দেশাত্মবোধ জাগ্রত করার লক্ষ্যে জিসাসের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সম্মেলনে কালিয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। পরে সম্মেলনের মাধ্যমে পৌর জিসাসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

শেষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করতে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.