রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Headline
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
নোটিশ
Wellcome to our website...
নড়াইলে স্বেচ্ছাসেবকদলের নেতা চুন্নু ফকিরকে কুপিয়ে জখম
/ ৮৯০ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৪:০৬ অপরাহ্ন

চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট (কালিয়া অফিস):

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার উত্তর কালিনগর এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের  নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১ আগস্ট) এই ঘটনা ঘটে।

জানা গেছে, জখম হওয়া ব্যক্তি হলেন কলাবাড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ চুন্নু ফকির, (৩৫), তিনি নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় নেতা।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে চুন্নু ফকিরের সাথে পারিবারিক দন্দ চলমান ছিলো। এর প্রেক্ষিতে ৩১ আগষ্ট, বৃহঃস্প্রতিবার আকিজ মোল্যা, চুন্নু ফকিরের কাছে জমি দখল করে দেওয়ার প্রতিশ্রুতিতে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চুন্নু ফকির টাকা দিতে অস্বীকৃতি জানালে সৈরাচার আওয়ামীলীগের সন্ত্রাসী আকিজ মোল্যা ও তার বাহিনী হঠাৎ করে তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে কুপিয়ে জখম করে। এসময় চুন্নু ফকিরের হাতের রগ কেটে যায়।

স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা ২৫০ সয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আকিজ মোল্যা একই কালিনগর গ্রামের নাশকতার মামলার আসমী, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কায়েসের সন্ত্রাসী ক্যাডারের অন্যতম সদস্য। ফ্যাসিস্ট হাসিনা ও স্বৈরাচার আওয়ামীলীগের আমলে আওয়ামী পদবীধারী এই আকিজ মোল্যার কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ঠ ছিলো।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আশিকুর রহমান চিত্রা মেইলকে জানান যে, উক্ত ঘটনার এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.