রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
নোটিশ
Wellcome to our website...
লোহাগড়ায় এনপিপি চেয়ারম্যান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
/ ৩৩১ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ২:৫৯ পূর্বাহ্ন

মাসুদ পারভেজ, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

লোহাগড়ায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিক ড. ফরিদুজ্জামান ফরহাদ এর নিজ বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং রাজনৈতিক ঐক্য জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান অতিথি হিসেবে ছিলেন পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্লা, মোল্লা বদিউর রহমান, উপজেলা এনপিপি সাধারণ সম্পাদক, জিয়াউর রহমান লোটাস, এনপিপি লোহাগড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, এবং দিঘলিয়া ইউনিয়ন এনপিপির সভাপতি যুব ফ্রন্ট এর লোহাগড়া উপজেলা সভাপতি এ্যাড. মেহেদী হাসান অপু, মোঃরেজাউল খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ড. ফরিদুজ্জামান ফরহাদ তাঁর বক্তব্যে বলেন,

> “রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়— এটা মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার। আমরা চাই লোহাগড়া হোক শিক্ষায়, উন্নয়নে ও সৌহার্দ্যে অনন্য একটি উপজেলা। এজন্য আমাদের প্রয়োজন ঐক্য, সততা ও নিষ্ঠা। তরুণ প্রজন্মকে ইতিবাচক চিন্তা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে।”

 

তিনি আরও বলেন,

> “আমি বিশ্বাস করি, আমরা যদি দল-মতের উর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করি, তাহলে লোহাগড়ার উন্নয়ন নিশ্চিত হবে। এই প্রচেষ্টায় আমি সব সময় জনগণের পাশে থাকতে চাই।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.