মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Headline
নড়াইলে ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে রামচন্দ্রপুর দাইবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নড়াগাতীতে বেড়েছে চুরি-ডাকাতির আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় রায় ঘোষণা “ইলিশের বাড়ি চাঁদপুর” আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা
নোটিশ
Wellcome to our website...
নড়াইলে পৃথক অভিযানে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায়
/ ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

রিপন বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) বিকালের দিকে উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় অভিযানে মোট ৭৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৬ ধারায় সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাউলী গ্রামের ছাত্তার শেখের ছেলে পিন্টু শেখ (৫৫)-এর কাছ থেকে ৯ ব্যারেলে মোট ১৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৬ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই দিনে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালান। অভিযানে যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুল শেখ (৪৫)-এর কাছ থেকে ২৮ ব্যারেলে ৫৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় তাকেও একই আইনের আওতায় ৬ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম পাঠক প্রবাহকে বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জব্দকৃত মোট ৭৪০০ লিটার ডিজেল মেসার্স কালিয়া ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.