মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Headline
নড়াইলে ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে রামচন্দ্রপুর দাইবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নড়াগাতীতে বেড়েছে চুরি-ডাকাতির আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় রায় ঘোষণা “ইলিশের বাড়ি চাঁদপুর” আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা
নোটিশ
Wellcome to our website...
নড়াইলে ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত
/ ২৭ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:০১ অপরাহ্ন
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সব মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নড়াইল মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৮ জুন) বিকালে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়।
ভদ্রবিলা ইউনিয়ন সমাজ কল্যান পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন ভদ্রবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রকিব সেন্টু। দিক- নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) অজয় কুমার কুন্ডু।বিশেষ অতিথি ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজিব মোল্যা, অনুষ্ঠানটি সঞ্চালানা করেন- ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ সংগঠনের সভাপতি- মোঃ সাজ্জাত আলী, অত্র সংগঠনের সদস্য হিসাবে মোঃ মাহাবুর রহমান, মোঃ তরিকুল ইসলাম (প্রিন্স), মোঃ সাবু শেখ, মোঃ আল আমিন মোল্যা,  সাব্বির সিকদার প্রমুখ। সমাবেশে স্থানীয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্য সহ গ্রামবাসি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি অজয় কুমার কুন্ডু মাদক বিরোধী সমাবেশের গুরুত্ব তুলে ধরে বলেন, মাদক শুধু এক ব্যক্তিকে নয়। একটি পরিবার ও সমাজ সর্বোপরি দেশকে ধংসের দিক ঠেলে দেয়।মাদকের কারণে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। মাদকের কারনেই পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। মাদকের কারনে যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়। বাংলাদেশ পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছেন। নড়াইল সদর থানা পুলিশ মাদক সেবী ও ব্যবসায়ীদের জন্য প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে। আইন প্রয়োগ করে কখনও মাদক নির্মূল করা সম্ভব নয়, যদি কি না আমাদের মানুষ আমাদের সমাজ সচেতন না হয়। মাদক নির্মূল করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। মাদক নির্মূলে আমাদের সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। অভিভাবকদের অনুরোধ করব আমাদের সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখতে হবে। সন্তানের প্রতি সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলতে হবে।যেন আমার সন্তান বাইরে গিয়ে অন্যায় কাজে জড়িয়ে না পড়ে। আজ এখানে শপদ নিব” মাদককে না বলব সুষ্ঠু সমাজ গড়ব”।
সমাবেশে আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, অভিভাবক, তরুন সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.