বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Headline
নড়াগাতীতে বেড়েছে চুরি-ডাকাতির আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় রায় ঘোষণা “ইলিশের বাড়ি চাঁদপুর” আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  নড়াগাতীতে পেট্রোল পাম্প না থাকায় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশেষ উদ্যোগের ঘোষণা দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন
নোটিশ
Wellcome to our website...
নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল
/ ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ২:২৫ অপরাহ্ন

রিপন বিশ্বাস, নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলা এনসিপির প্রতিষ্ঠাকালীন সংগঠক মোঃ নাজমুল হাসান উজ্জ্বল জেলার সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দলীয় সূত্রে জানা গেছে, তার উদ্যোগেই নড়াইলের তিনটি উপজেলা—নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়ায় সর্বপ্রথম জাতীয় নাগরিক কমিটির কার্যক্রম শুরু হয়।

সম্প্রতি লোহাগড়া উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেছেন। এ যোগদান কার্যক্রমে নাজমুল হাসান উজ্জ্বলের সক্রিয় ভূমিকা ছিল বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

দলীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে এলাকায় একজন তরুণ সংগঠক হিসেবে পরিচিতি পেয়েছেন।
এছাড়াও তিনি জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নিয়েছিলেন। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন।

এদিকে, শিগগিরই নড়াইল জেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের আলোচনা চলছে। দলীয় নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, মোঃ নাজমুল হাসান উজ্জ্বল আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলে নড়াইলে এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং দলটি জেলায় আরও দৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হবে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.