মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Headline
নড়াইলে ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে রামচন্দ্রপুর দাইবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নড়াগাতীতে বেড়েছে চুরি-ডাকাতির আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় রায় ঘোষণা “ইলিশের বাড়ি চাঁদপুর” আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা
নোটিশ
Wellcome to our website...
“ইলিশের বাড়ি চাঁদপুর” আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার
/ ১৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন

চিত্রা মেইল ডেস্ক রিপোর্টঃ

নড়াইল জেলার সদর থানাধীন মোঃ আকাশ শেখ (২০), মোঃ ফারুক মোল্যা @ অনিক (২২), লিমন শেখ (২১), মোঃ লিমন মোল্যা (২২) নামের ০৪ (চার) ব্যক্তি “ইলিশের বাড়ি চাঁদপুর, ফিশ ভ্যালি, ইলিশ ভাইয়া চাঁদপুর, অনলাইন পণ্য বিক্রয়” নামক অনলাইন ফেসবুক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ দিবে বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নিতো। প্রতারিত হয়ে এক ভূক্তভোগী নড়াইল জেলার পুলিশ সুপার, জনাব মোহাম্মাদ আল মামুন শিকদার মহোদয়ের নিকট একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অনলাইন প্রতারক গ্রেফতারে মাঠে নামে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস টিম। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ এপ্রিল/২০২৬ (বৃহস্পতিবার) রাত ০১.২০ ঘটিকার সময় তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ জয়নুল আবেদীন, এসআই(নিঃ) রাজেশ কুমার দাস এবং জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ সাব্বির শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপরোক্ত অনলাইন প্রতারকদের গ্রেফতার করে।

ধৃত আসামিদের নাম ঠিকানা- ১। মোঃ আকাশ শেখ (২০), পিতা- মোঃ জাকির শেখ ২। মোঃ ফারুক মোল্যা @ অনিক (২২), পিতা-মোঃ সরফরাজ মোল্যা, উভয় গ্রাম- মির্জাপুর ৩। লিমন শেখ (২১) পিতা- মৃত রেজাউল করিম ৪। মোঃ লিমন মোল্যা (২২) পিতা- পলাশ মোল্যা, উভয় গ্রাম- পাইকড়া, সর্ব থানা-নড়াইল সদর, জেলা- নড়াইল।

ধৃত আসামিদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত ০৮টি মোবাইল ফোন ও ১৩টি অন্যের নামে নিবন্ধিত সিম ও ০৩টি ব্যাংকের কার্ড জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, অনলাইনে বিভিন্ন নামে পেজ খুলে ক্রেতাদের উদ্দেশ্যে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করাই ছিল তাদের কাজ। ইতোপূর্বে তারা “ইলিশের বাড়ি চাঁদপুর, ফিশ ভ্যালি, ইলিশ ভাইয়া চাঁদপুর, অনলাইন পণ্য বিক্রয়” নামক পেইজ খুলে স্বল্প মূল্যে ইলিশ মাছ বিক্রির বিজ্ঞাপন দিয়ে অনেক মানুষকে প্রতারিত করে অর্থ আত্মসাত করেছে। ধৃত আসামিদের নামে নিয়মিত মামলা রুজু পূর্বক তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক অনলাইন প্রতারক গ্রেফতারে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.