শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline
নড়াগাতীতে পেট্রোল পাম্প না থাকায় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশেষ উদ্যোগের ঘোষণা দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন সাংবাদিক মোঃ মনিরুজ্জামান চৌধুরী-এর জন্মদিন আজ নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি নড়াইলের নলদীরচরে মাদকবিরোধী আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলে পৃথক অভিযানে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায় আমি দুর্নীতি করি না কাউকে করতেও দেবনা- নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক মুস্তাফিজুর রহমান ডাক্তার রাফসানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা কালিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি- আলী হায়দার মিকু, সাধারণ সম্পাদক- ইমরান শেখ নড়াইলে সওজের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোটিশ
Wellcome to our website...
দুমকি উপজেলায়, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি’র দোয়া ও মিলাদ
/ ৪০৫ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:২১ পূর্বাহ্ন

জাকির হোসেন হাওলাদার, দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৮টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দুমকি উপজেলা শাখা (একাংশ) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহম্মেদ বায়েজীদ (পান্না)।
দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার সাবেক ছাত্রদল নেতা তৌফিক আলী খান কবির, দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ প্রমুখ।

এ সময় পটুয়াখালী জেলা বিএনপি ও দুমকি উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.