শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Headline
নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  নড়াগাতীতে পেট্রোল পাম্প না থাকায় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশেষ উদ্যোগের ঘোষণা দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন সাংবাদিক মোঃ মনিরুজ্জামান চৌধুরী-এর জন্মদিন আজ নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি নড়াইলের নলদীরচরে মাদকবিরোধী আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলে পৃথক অভিযানে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায় আমি দুর্নীতি করি না কাউকে করতেও দেবনা- নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক মুস্তাফিজুর রহমান ডাক্তার রাফসানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা কালিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি- আলী হায়দার মিকু, সাধারণ সম্পাদক- ইমরান শেখ
নোটিশ
Wellcome to our website...
নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই 
/ ৮ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

মোঃ রাসেল মোল্যা, বিশেষ প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রঘুনাথপুর ফুটবল খেলার মাঠে নবীন যুব সংঘের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী এই আয়োজন হয়।

ষাঁড়ের লড়াই দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায়। লোকে লোকারণ্য হয় পুরো রঘুনাথপুর ফুটবল মাঠ।

স্থানীয়দের কাছে দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী এই আয়োজনকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও উত্তেজনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় প্রায় শতাধিক ষাঁড় অংশগ্রহণ করে। অংশ নেওয়া উল্লেখযোগ্য ষাঁড়গুলোর মধ্যে ছিল ‘প্রিন্স রাজা’ ও ‘সাদা মস্তান’, যা দর্শকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রতিটি লড়াই ঘিরে দর্শকদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আয়োজকরা আরও জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা এবং স্থানীয়দের বিনোদনের জন্য প্রতিবছরই এ ধরণের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়, যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

স্থানীয়দের মতে, এই ষাঁড়ের লড়াই শুধু একটি খেলা নয়, এটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.