বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Headline
নড়াগাতীতে বেড়েছে চুরি-ডাকাতির আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় রায় ঘোষণা “ইলিশের বাড়ি চাঁদপুর” আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  নড়াগাতীতে পেট্রোল পাম্প না থাকায় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশেষ উদ্যোগের ঘোষণা দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন
নোটিশ
Wellcome to our website...
খুলনার খানজাহান আলী থানা শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত
/ ৮২৬ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১২:১১ অপরাহ্ন

চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট: প্রায় দেড়যুগ পর খুলনার খানজাহান আলী থানা শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল (শুক্রবার) বিকালে অনুষ্ঠিত হয়।

জেলার ফুলবাড়ীগেট কুয়েট রোডের প্রবেশদ্বারের ইজিবাইক স্ট্যান্ডে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-মহানগর বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন-মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন।

সম্মেলন উদ্বোধন করেন খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. মজিবর রহমান। এতে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী শহিদুল ইসলাম।

মহানগর শ্রমিক দলের সাবেক সদস্য জিয়াদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তৃতা দেন- স্থানীয় বিএনপি নেতা শেখ আব্দুস সালাম, শেখ আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিজান, মীর শওকত হোসেন হিটু, মো. রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর হোসেন খোকা, মো. মামুন শেখ, আনোয়ার হোসেন, রইচ উদ্দিন, ইমদাদুল হক, মহিলা দলের নেত্রী শাম্মী চৌধুরী মলি, শিরিন আক্তার, চমন আরা, সাবিনা ইয়াসমিনসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও খানজাহান আলী থানা শাখার আহ্বায়ক মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহানগর শ্রমিক দলের সাবেক সদস্য জিয়াদুল ইসলাম।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.