বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Headline
নড়াইলে রামচন্দ্রপুর দাইবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নড়াগাতীতে বেড়েছে চুরি-ডাকাতির আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় রায় ঘোষণা “ইলিশের বাড়ি চাঁদপুর” আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই 
নোটিশ
Wellcome to our website...
নড়াগাতীতে পেট্রোল পাম্প না থাকায় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশেষ উদ্যোগের ঘোষণা
/ ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২:৫৪ অপরাহ্ন

চিত্রা মেইল ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানায় কোনো পেট্রোল পাম্প না থাকায় দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এ প্রেক্ষাপটে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম জ্বালানি সংকট নিরসনে বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছেন।
২ এপ্রিল (বৃহস্পতিবার) কালিয়া উপজেলার একটি পেট্রোল পাম্পে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি নড়াগাতী এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন, যাতে নড়াগাতীর মানুষকে আর দূর থেকে কষ্ট করে জ্বালানি তেল সংগ্রহ করতে না হয় এবং স্থানীয়ভাবেই জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করা যায়।
তিনি বলেন, নড়াগাতী থানার হাজার হাজার মানুষ বর্তমানে জ্বালানি সংকটে ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে ধান চাষের মৌসুমে কৃষকদের জন্য এই সংকট আরও প্রকট হয়ে ওঠে। তাই কৃষকদের চাষাবাদে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে বিশেষ ব্যবস্থায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ সময় তিনি অবৈধভাবে জ্বালানি তেল মজুদকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অপরাধ বরদাস্ত করা হবে না। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে, তার পরিচয় বা প্রভাব যাই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, নড়াগাতী এলাকায় একটি পেট্রোল পাম্প স্থাপনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে স্থানীয় জনগণের ভোগান্তির স্থায়ী সমাধান নিশ্চিত করা যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.