বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Headline
নড়াগাতীতে বেড়েছে চুরি-ডাকাতির আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় রায় ঘোষণা “ইলিশের বাড়ি চাঁদপুর” আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  নড়াগাতীতে পেট্রোল পাম্প না থাকায় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশেষ উদ্যোগের ঘোষণা দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন
নোটিশ
Wellcome to our website...
তারুণ্যের উৎসব ২০২৫ ও বহিরাঙ্গন অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত
/ ৫৩৫ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৫:০৬ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মাসুদ পারভেজ, বিশেষ প্রতিনিধিঃ

তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামুলক প্রচার কার্যক্রম শীর্ষক তারুণ্যের উৎসব ২০২৫ ও বহিরাঙ্গন অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বেতারের আয়োজনে আজ শনিবার বিকেলের দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম।

স্বাগত বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।

বাংলাদেশ বেতার প্রশাসনের অতিরিক্ত পরিচালক সৈয়দ জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও উপপ্রকল্প পরিচালক মোঃ আলতাফ হোসেন, নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ প্রমুখ।

আলোচনা শেষে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মঞ্চে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন বাংলাদেশ বেতারের শিল্পী- মৌসুমী, ইকবাল, বিউটি ও গামছা পলাশ।

অনুষ্ঠানে শিশু কিশোর-কিশোরী ও নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.