বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Headline
নড়াগাতীতে বেড়েছে চুরি-ডাকাতির আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় রায় ঘোষণা “ইলিশের বাড়ি চাঁদপুর” আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  নড়াগাতীতে পেট্রোল পাম্প না থাকায় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশেষ উদ্যোগের ঘোষণা দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন
নোটিশ
Wellcome to our website...
নড়াইলে বালুবোঝাই লাটা গাড়ি চাপায় চালকের মৃত্যু
/ ৪৫৫ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি :

নড়াইলে বালুবোঝাই লাটা গাড়ি চাপায় চালকের মৃত্যু নড়াইল সদর উপজেলায় বালুবোঝাই লাটা গাড়ি (ইঞ্জিনচালিত অবৈধ যান) উল্টে এর নিচে চাপা পড়ে চালক মো. হানিফ মোল্যা (২২) নিহত হয়েছেন।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি গ্রামের একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ ওই গ্রামের জলিল মোল্যার ছেলে। নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে হানিফ তার লাটা গাড়িতে বালুবোঝাই করে পোড়াডাঙ্গা এলাকা থেকে দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মাইজপাড়া সুইচগেটের মোড় ঘুরতে গিয়ে বালুবোঝাই লাটা গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। পরে লাটা গাড়িটি উল্টে এর চালক হানিফ মোল্যা গুরুতর আহত হন। এরপরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে বেলা ২টার দিকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে, জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.